ভাঙ্গুড়ায় বিভিন্ন মামলার ৫ জন আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে ১৭ জুলাই ২০২৬ পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মেন্দা কুঠিপাড়া গ্রামের মো. আলমাস, যার বিরুদ্ধে ভাঙ্গুড়ার জি.আর. ওয়ারেন্ট নং-৭৮/২৬ রয়েছে; পাছ বেতুয়ান গ্রামের মোছা. আরজুয়ারা, যার বিরুদ্ধে সি.আর. ওয়ারেন্ট নং-১৬১/২৬ রয়েছে; লামকান গ্রামের মো. জব্বার ওরফে জুম্বর, যিনি ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫ (তারিখ: ১৬ জুলাই ২০২৬)-এর এজাহারনামীয় ১ নম্বর আসামি; এবং উত্তর সারুটিয়া গ্রামের মোছা. মরিয়ম খাতুন, যার বিরুদ্ধে জি.আর. ওয়ারেন্ট নং-৭৭/২৬ রয়েছে।
এছাড়া দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামের মো. আরমান হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভাঙ্গুড়া থানা সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।