Breaking News :

ভাঙ্গুড়া টেনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীনবরণ ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত

আব্দুর রহিম ঃ

ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত। (৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরাইয়া মমতাজ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: বদরুল আলম ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরি শিক্ষা, হাতে কলমে শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা । নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী নিজেদের পেশা নিজেদেরকে নির্বাচন করে নিতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, কারিগরি শিক্ষা যুগোপযোগী শিক্ষা। তোমরা যারা নতুন এসেছো সবাই অপার সম্ভবনাময়। নিয়মিত ক্লাস করে পড়াশোনা করলে বেশ ভালো ফলাফল অর্জন করা সম্ভব। বিশেষত এসএসসি ভোকেশনাল থেকে পাস করার পর পলিটেকনিকেলে ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বিএসসি ডিগ্রী অর্জন করা সম্ভব। অন্যদিকে এইচএসসি বি এম টি থেকে পাশ করে যে কোন বিষয়ে যেমন বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট বিষয়গুলোতে বিএ সম্মানসহ উচ্চতর ডিগ্রি অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আব্দুর রহিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটুলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, ভূমি দাতা সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com