ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে ৭৭জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে ৭৭জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুরায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা সহ ৭৭ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার পরিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ) দুপুর বারোটার দিকে পৌর সদরের দক্ষিন মেন্দা কালীবাড়ি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ( ভূমি) মিজানুর রহমান । ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে আলোচনা অন্তে ৩৭ জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-সন্ততিদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ সহউপজেলার ৭৭ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ সহ প্রমুখ।