Breaking News :

স্থানীয় সরকার নির্বাচনে পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনেরেখে পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামী দলটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র ও ইনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

বুধবার দুপুরের উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন প্রার্থীদের হাতধরে পরিচয় করিয়েদেন,

উপজেলা চেয়ারম্যান পদে হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, ও মেয়র পদে হাফিজ উদ্দিন বাহার ও

উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাওলানা মহির উদ্দিন-খানমরিচ ইউনিয়ন, আজিজুর রহমান শফি-ভাঙ্গুড়া ইউনিয়ন, রেজাউল করিম-পারভাঙ্গুড়া ইউনিয়ন, মাওলানা জহুরুল ইসলাম-মন্ডতোষ ইউনিয়ন, ফজলুর রহমান মাস্টার- দিলপাশার ইউনিয়ন ও মাওলানা আব্দুল লতিফ অষ্টমনিষা ইউনিয়ন এ নাম ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মজিবর রহমান,পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com