ভাঙ্গুড়ায় খান মরিচ ইউনিয়ন বিএনপির দি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন। আজাদ সভাপতি খোকন সেক্রেটারি নির্বাচিত

ভাঙ্গুরা (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল আজ মঙ্গলবার ২৮ জুলাই সম্পন্ন হয়েছে। কাউন্সিলের সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ ছাতা প্রতীকে ২৫৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আতাউর রহমান খোকন ফুটবল প্রতিকে ৩১৪ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবু তাহের দেয়াল ঘড়ি প্রতীকে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে ভোটার সংখ্যা ছিল ৪৫৯ টি। কাউন্সিল চলাকালীন সময়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে কাউন্সিল সম্পন্ন হয়েছে।