পাবনা – ৩, জামায়াত এমপির যুগান্তকারী উদ্যোগ

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পাবনা -৩ এলাকার সংসদ সদস্য অধ্যাপক মুহাম্মদ আলী আছগার এলাকার উন্নয়নে
কয়েকটি যুগান্তকারী উদ্যোগ গ্রহন করেছেন। এগুলের মধ্যে ভাঙ্গুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভবন
নির্মাণ,অষ্টমণিষা- মির্জাপুর গুমানি নদীর উপর ব্রিজ নির্মাণ,নিম্নাঞ্চলের গ্রামগুলোর সাথে সাব-মারসিবল সংযোগ সড়ক
নির্মাণ প্রভৃতি।
এ ব্যাপারে সংসদ সদস্য বলেন,পাবনা-৩ এর সকল থানায় ফায়ার সার্ভিস এর সুবিধা রয়েছে। অথচ ফায়ার সার্ভিস এর
ভবন,পানির ট্যাংকার,গাড়ি কোনো কিছুই ভাঙ্গুড়ায় নাই। এজন্য তিনি জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ফায়ার
সার্ভিসের কথা বলেছেন। তারপরই এটার কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়াও তিনি তিনটি উপজেলার উন্নয়নে ৫০ কোটি টাকার ডিও লেটার প্রদান করেছেন। ভাঙ্গুড়ায় ১৬
কোটি, ফরিদপুরে ১৬ কোটি এবং চাটমোহর উপজেলায় ১৮ কোটি টাকা।
উপজেলা জামাতের আমির মো: মহির উদ্দিন বলেন, জনকল্যাণে যা কিছু করা দরকার আমাদের এমপি তার সবকিছু
করবেন।