ভাঙ্গুড়া পৌরসভায় চলমান প্রকল্পসমূহ (LGCRRP, UIIP & ADP) এর কাজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় চলমান প্রকল্পসমূহ (LGCRRP, UIIP & ADP) এর কাজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । শুক্রবার (১২ জুন) দুপুরের দিকে ভাঙ্গুড়া পৌরসভার সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান প্রকল্পসমূহ (LGCRRP, UIIP & ADP) এর কাজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির আহামদ, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ।
সহকারি কমিশনার (ভুমি) ও প্রশাসক, ভাঙ্গুড়া পৌরসভা মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মোহাম্মদ জাকির হোসেন, প্রকল্প পরিচালক, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঢাকা,মোঃ মাহবুবুল আলম, উপ-পরিচালক, রিজিওনাল মিউনিসিপ্যাল সার্পোট ইউনিট, রাজশাহী, মোহাম্মদ আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, ভাঙ্গুড়া পৌরসভা, পাবনা।
উপরোক্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙ্গুড়া পৌরসভায় চলমান প্রকল্পসমূহ (LGCRRP, UIIP & ADP) এর কাজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করেন। কাজের অগ্রগতিতে সন্তোষজনক মন্তব্য প্রকাশ করেন এবং দিকনির্দেশনামূলক প্রকল্প বাস্তবায়নের সুপরামর্শ প্রদান করেন এবং সব শেষে পৌরসভা চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।
উপস্থিত অতিথিবৃন্দ মনে করেন যে এই সভা হওযার পর পৌরসভার চলমান কাজের গতি আসবে এবং সুষ্ঠুভাবে শেষ হবে।