ভাঙ্গুড়ায় লিজের নামে পাট ক্রয়কেন্দ্রের কোটি কোটি টাকার জমি জবর দখল
তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান করবে না বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। ওই দিন দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে নিষেধ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো হয়েছে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালন করবে না দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনার ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।