ভাঙ্গুড়ায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাগজে রাস্তা, বাস্তবে নেই
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরুরি এমআর (মেয়াস্লেস-ড়ুবেল্লা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ওপরিকল্পনা ডা. হালিমা খানম লিমা, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর, আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম ,উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান , উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা মৎস্য অফিসর আলী আজম , গণমাধ্যম কর্মী স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের টিকার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা এবং কোনো ধরনের গুজব প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।