Breaking News :

ভাঙ্গুড়ায় আগুনে পুডে নিঃশ্ব হলো ৪ পরিবার, সহায়তা দিলেন ইউএনও

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে আগুনে পুড়ে নিঃশ্ব হলো দরিদ্র ৪ পরিবার। শুক্রবার (১৩ মার্চ) গভীর রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তারা ঘুমিয়েছিল বলে হৃত দরিদ্র ৪ পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা আগুনের টের পেয়ে কোন রকমে প্রাণ নিয়ে ঘরের বাহির হয়েছিলেন। ফলে তারা তাদের ঘরে থাকা কোন কিছুই বাহির করতে পারে নি। আগুনে আহত হয়েছে দুই জন। খবর পেয়ে ঘটনা স্থলে চাটমোহর ফায়ার সার্ভিস হাজির হয়ে আগুন পরাপুরি নিয়ন্তণে আনেন। ধারণা করা হচ্ছে, রন্ধনশালা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে চাউল, তেল ,ডাউল ও লবণ বিতণর করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম,সফুরা খাতুন,শাহিদা খাতুন,জাহিদুল ইসলামের পাশাপাশি ৪টি সিংগাড়ি গ্রামের বাড়িতে তারা বসবাস করেন। প্রতিদিনের ন্যয় নিত্য কর্ম শেষে তারা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে তারা আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করতে থাকেন। ঘুম থেকে উঠে কোনো রকমে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়েছেন। চিৎকার চেচামেচিতে স্থানীয়রা এগিয়ে এসে চাটমোহর ফায়ার সার্ভিসকে খবর দেন। চাটমোহর থেকে ফায়ার সার্ভিস পৌছাতে না পৌছাতেই ৪ টি বাড়ির ৪টি ঘর ও ঘরে থাকা আসবাব পত্র পুড়ে ছাই হয়েছে। আগুণ নেভাতে গিয়ে জাহাঙ্গীর ও সহিদা খাতুর নামের দুইজন আগুনে পুড়ে আহত হয়েছে।

ঘটনার বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ৩০ মিনিটের মধ্যেই ঘটনা স্থলে হাজির হয়েছে। তবে প্রধান সড়ক থেকে আগুনে ঘটনা স্থলে যওয়ার রাস্তা সরু হওয়ার কারণে সেখানে পৌছাতে কিছুটা বিলম্ব হয়েছে। এর মধ্যেই ঘরের গাদাসহ কয়েকটি ঘর পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, রন্ধশালা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঘটনার বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারদের চাউল, তেল, ডাউল তাৎক্ষণিক প্রদান করা হয়েছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজীয় সহায়তা প্রদান করা হবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com