Breaking News :

সোনালী ব্যাংক পি এল সি ভাঙ্গুরা বাজার শাখার উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ ২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গুরা সংবাদদাতা ঃ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৩ আগস্ট ২০২৬ সকালে সোনালী ব্যাংক পি এল সি ভাঙ্গুড়া বাজার শাখা পাবনার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সহযোগিতায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ ২০২৬ সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ও কলেজ মিলনায়তানে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উক্ত অনুষ্ঠানে ভাঙ্গুরা বাজার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খন্দকার আবিদুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পি এল সি পাবনা, তিনি বলেন -আসল টাকা বা নোট চেনার জন্য বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশিকা অনুযায়ী জলছাপ, খসখসে মুদ্রণ, পরিবর্তনশীল রঙ এবং মজবুত নিরাপত্তা সুতা যাচাই করতে হবে। খালি চোখে বা হাত দিয়ে স্পর্শ করেই প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে জাল নোট সহজেই আলাদা করা সম্ভব।’’ মোঃ শাকিউল আজম অফিসার ইনচার্জ ভাঙ্গুরা থানা, রিসোর্স পারসন বুলবুল আহমেদ যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী, অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন ও ভিডিও প্রদর্শন করেন মোঃ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নুর আলম সিদ্দিকী, অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার মোঃ নুরুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ শিক্ষক, সাংবাদিক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com