Breaking News :

তারেক রহমানের পক্ষে ভাঙ্গুড়ায় ঈদ উপহার বিতরণ করলের সাংসদ রুমা

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরণ করা হয়েছে| মঙ্গলবার (২৬মে) বিকালে উপজেলা চত্বরে অবস্থিত সম্মেলন কক্ষে (পাবনা-সিরাজগঞ্জ,৩৩০) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এই ঈদ শুভেচ্ছা ও উপহার পৌছে দেন|

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন,’বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে| দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর রাজনীতি করি| ঈদের আনন্দ যেন কোনো দলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষ বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে|’

তিনি আরও বলেন,’বর্তমান সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ| বিএনপি জনগণের অধিকার আদায়ের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রেখেছে| ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে|’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ ¯^পন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম| অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন|

উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম,মামুন ও জামাল, ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ুন আহমেদ মূন ও সদস্য সচিব লিখন সরকার,  কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন শ্রমিক দলের সভাপতি আল আমিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীওসহ প্রমুখ|

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com