Tag query for: “মহানবীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার”
মহানবীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার
প্রতিদিনের ডেক্স:মহানবী হজরত মুহাম্মদ (সা),হজরত আলী (রা,) ও বেহেস্থ নিয়ে নিজের ফেসবুকে অশ্লীল স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুবূতিতে আঘাত করায় পাবনার চাটমোহরে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহসপতিবার (১০ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আতিকুর রহমান সাগর (৩০)। অভিযোগে জানা গেছে,আতিকুর রহমান সাগর একজন উচ্চ শিক্ষিত যুবক।
আতিকুর রহমান সাগর তার নিজস্ব ফেসবুক আইডিতে দু’দিন আগে মহান আল্লাহতায়ালা,মহানবী হজরত মুহাম্মদ (সা),হজরত আলী (রা) ও বেহেস্থ নিয়ে অশ্লীল মন্তব্য লিখে স্ট্যাটাস দেয়। বিষয়টি অনেকেরই নজরে আসে। এরপর বৃহস্পতিবার ঐএলাকার যুব সম্প্রদায়সহ তৌহিদী জনতা থানায় গিয়ে অভিযোগ দেন।
আতিকুর রহমান সাগরের শাস্তির...