ভাঙ্গুড়ায় এমপির ব্যক্তিগত অর্থায়নে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান

ভাঙ্গুরা (পাবনা )সংবাদদাতা : বৃষ্টিতে উপজেলার রাঙ্গালিয়া গ্রামে প্রায় ১১শ মিটার রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয়,। ফলে ঐ গ্রামের প্রায় ৬২টি পরিবার দুর্ভোগের শিকার হয়। ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না থাকায় রাস্তাটি দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি এলাকাবাসী পাবনা ০৩ এলাকার এমপি অধ্যাপক মাওলানা আলী আজগর এর নজরে আনলে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। পানি নিষ্কাশনে ড্রেন সংস্কারে দায়িত্ব পালন করেন সংসদ সদস্যের সাংগঠনিক প্রতিনিধি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাঙ্গুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক। তাকে সহযোগিতা করেন পার-ভাঙ্গুরা ইউনিয়ন সভাপতি ডাক্তার রেজাউল করিম। ড্রেন সংস্কারের ফলে জলবদ্ধতা দূর হয়েছে এবং এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।