Breaking News :

ভাঙ্গুড়ায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার

ভাঙ্গুড়া  প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকার লাল দিঘীর পূর্ব পাড় থেকে একটি বিষ্ণু অর্ধমূর্তি উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার((২৮ মার্চ) এলাকায় মাটির ওপর পড়ে থাকা অবস্থায় অর্ধভাঙা মূর্তিটি স্থানীয়দের নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত ভাঙ্গুড়া থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানান,উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৯ কেজি ৬৪০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরনো মুর্তি বা ঐতিহাসিক নিদর্শনের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ইউএনও(ভারপ্রাপ্ত)কে অবগত করা হয়েছে। তিনি ইতোমধ্যে প্রত্নতত্ত বিভাগকে অবগত করেছেন। তারা এসে সময় মতো মূর্তিটি নিয়ে যাবেন।

ঘটনার বিষয়ে ইউএনও(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, প্রাচীন মূর্তিটির অংশ বিশেষ থানা হেফাজতে রয়েছে তবে প্রত্নতত্ত বিভাগকে জানানো হয়েছে। তারা সুবিধা মত সময়ে এসে সেটি তাদের হেফাজতে নিয়ে যাবেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com