ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতির অটোবোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের মৃত রয়াজ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রফিকুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোবোরাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোবোরাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod