ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্তি ও পুরস্কার বিতরণ
ভাঙ্গুড়ায় ৫০ পিস ইয়াবা সহ এক যুবক আটক

ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফকরুল ইসলাম(৪৩) নামে এক যুবক কে আটক করেছে।
শনিবার ১৫ আগস্ট ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক মোঃ ফকরুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ ফকরুল ইসলাম কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।