
ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে । এ বছর বিদ্যালয়টি থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১২ জন এবং সাধারণ গ্রেডে ১৬ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভার অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত বিশেষ ক্লাস, দুর্বল শিক্ষার্থীদের আলাদা যত্ন ও নিবিড় তদারকির ব্যবস্থা করেন। তাঁর এই কঠোর পরিশ্রম এবং সহকারী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা এমন চমৎকার ফলাফল উপহার দিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা বলেন, “এই অর্জন আমাদের একার নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় শিক্ষার্থীদের
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করি। এই ধারা ভবিষ্যতেও বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই অভাবনীয় সাফল্যে শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod