ভাঙ্গুড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল জব্দ

ভাঙ্গুড়া (পাবনা)সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন মো: আলী আজম, উপজেলা মৎস্য কর্মকর্তা, ভাঙ্গুড়া, পাবনা এবং নাইমুর রহমান, এস.আই (নি:), ভাঙ্গুড়া থানা, ভাঙ্গুড়া, পাবনা
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৬১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ চার হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, একই সঙ্গে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে ।