বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর এলাকায় ঢাকাগামী আন্ত নগর ট্রেনের যাত্রা বিরতি বৃদ্ধি এবং আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা| বুধবার জাতীয় সংসদে তিনি এ দাবি উত্থাপন করেন|
এতে যাত্রীদের ভোগান্তি ও সীমাহীন কষ্ট পোহাতে হয়| বিষয়টি বিবেচনা করে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এই রুটে ঢাকাগামী সব ট্রেনের যাত্রা বিরতি ও অধিক আসন বরাদ্দের দাবি জানিয়েছেন|
এ বিষয়ে সংসদ সদস্য বলেন, ‘কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার অনেক গুরুত্ব রয়েছে| এসব প্রয়োজনে এই এলাকার মানুষকে নিয়মিত ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করতে হয়| ট্রেন পথ এ অঞলের মানুষের ঢাকা যাতায়াতের প্রধান ও সাশ্রয়ী মাধ্যম| কিন্তু ট্রেনে আসন সংখ্যা সীমিত হওয়ায় এ অঞ্চলের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে| তাই তিনি এই রুটের সব ট্রেনের যাত্রা বিরতি ও আসন বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করেন|’
অনুসন্ধানে জানা গেছে, ব্রিটিশ আমল থেকে ট্রেনে যাত্রী পরিবহনে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ ও চাটমোহরের চাটমোহর রেলস্টেশন অত্যন্ত জনগুরুত্বপূর্ণ স্টেশন| ঢাকা যাতায়াতে জেলার ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহরের আংশিক অঞ্চলের জনগণ বড়াল ব্রিজ স্টেশন ব্যবহার করে| অন্যদিকে পাবনা জেলা সদর, আটঘরিয়া ও চাটমোহরের যাত্রীরা ঢাকা যাতায়াতে চাটমোহর স্টেশন ব্যবহার করে| বর্তমানে দুটি স্টেশনে ঢাকাগামী পাঁচটি ট্রেনের যাত্রা বিরতি হয়| বড়াল ব্রিজ স্টেশনে পাঁচটি ট্রেনে প্রায় ১৮০টি ও চাটমোহর স্টেশনে প্রায় ২৮০টি আসন বরাদ্দ রয়েছে| কিন্তু এ দুটি স্টেশনে প্রতিদিন বরাদ্দের চেয়ে চার থেকে পাঁচ গুণ যাত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্টেশনে যাতায়াত করেন| ফলে অধিকাংশ যাত্রীকে আসন বিহীন টিকিটে যাত্রা করতে হয়|
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod