Breaking News :

ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে ৭৭জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুরায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা সহ ৭৭ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার পরিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ )   দুপুর বারোটার দিকে পৌর সদরের দক্ষিন মেন্দা কালীবাড়ি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ( ভূমি) মিজানুর রহমান । ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে আলোচনা অন্তে ৩৭ জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-সন্ততিদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ সহউপজেলার ৭৭ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ সহ প্রমুখ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com