Breaking News :

আপত্তিকর ভিডিও প্রকাশের পর হাতিয়ার ইউএনও ওএসডি

 

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানা হয়।

এর আগে গতকাল সোমবার ইউএনওর সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ইউএনও দাবি করেন, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়ে সত্যতা পাওয়ায় আলাউদ্দিনকে ওএসডি করা হয়েছে। এখন বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com